
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মুজিব কর্ণার ও বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান, বৃক্ষরোপন, কেক কেটে শুভ জন্মদিন পালন, মিলাদ মাহফিল, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ ও প্রতিবন্ধী কর্ণার এবং আন্তঃ বিভাগে রোগীদের উন্নত খাবার প্রদান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ কানিজ নাসিমা, ডাঃ কে.এম. আব্দুল্লাহ আল নোমান, ডাঃ অমিত সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রোজী সিদ্দিকী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলীসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Lohagaranews24 Your Trusted News Partner