
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল ভোলার দৌলতখান থানার নুনমিয়ার হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর মালকাজী হাওলাদার বাড়ির সাদেক হাওলাদারের পুত্র মো. মনির (৩২) ও কক্সবাজারের ঈদগাঁও থানার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদিতলা হাছিনা পাড়ার মো. সৈয়দের পুত্র আব্দুর রহমান (২২)।

পুলিশ জানায়, চট্টগ্রামমুখি যাত্রীবাহী পৃথক পিকআপে তল্লাশী করে মনিরের কাছ থেকে ৫ হাজার পিস ও আব্দুর রহমানের কাছ থেকে ১ হাজার ৪শ পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। রোববার (৯ জুলাই) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner