
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মো. আবদুল হামিদ (২৬) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল হামিদ কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের বাহারছড়া এলাকার মো. ফরিদ আহমদের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। সে ইয়াবাগুলোর পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner