
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১২ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মহিলাসহ দুই পাচারকারীকে। রোববার (২৬ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।
গ্রেফতারকৃতরা হল ভোলার লালমোহন থানার ৪নং ওয়ার্ডের চট্টলা এলাকার মো. জালাল আহমদের পুত্র মো. হেলাল উদ্দিন (২৬) ও ঢাকার বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ডের মধ্য বাড্ডা এলাকার মো. ইউসুফের কন্যা নিশাত জাহান নিলা (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নুরুন্নবী চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালান। এ সময় তাদেরকে কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো গাড়িতে কৌশলে রেখে পাচারের চেষ্টা করছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তারা পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner