
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম লিটন আহমেদ সরকার (৪৫)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দী সাদারদিয়া সরকার বাড়ির মৃত গোলাম আহমেদ সরকারের পুত্র।
পুলিশ জানায়, চুনতিতে করোনা ভাইরাস প্রতিরোধে বসানো অস্থায়ী চেকপোস্টে তাকে তল্লাশী করা হয়। এ সময় তার দেহ বিশেষ কায়দায় রাখা এক হাজার পিস ইয়াব উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতার ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner