
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় লকডাউনের পঞ্চম দিন ৪৮ মামলায় ২৩ হাজার ৫৬০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের আলিকদম ২৭ বীরের ক্যাপ্টেন মো. মুক্তাদির আহমেদ আসিফ, থানার এসআই পার্থ সারথী হাওলাদার, ভূমি অফিসের মো. মহসিন লিটন ও সমির চক্রবর্তী।
নির্বাহী ম্যাজেস্ট্রেট আহসান হাবীব জিতু জানান, লকডাউন অমান্য করে মোটরসাইকেল ও প্রাইভেটকারে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে ঘোরাঘুরি, মাস্ক না পরা ও দোকান খোলা রাখায় সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ ধারায় ৪৮ জনকে ২৩ হাজার ৫৬০ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান।

Lohagaranews24 Your Trusted News Partner