
এলনিউজ২৪ডটকম : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে লোহাগাড়ায় ১৬ মামলায় ৫ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) দিনব্যাপী উপজেলা সদর বটতলী স্টেশন, দরবেশহাট, হিন্দুর হাট, কানুরাম বাজার, বাংলা বাজার, দরবার শরীফ, এম চরহাট, চুনতি মেহেরুন্নেছা স্কুলের পাশের বাজার, চুনতি বাজার, আধুনগর খান হাটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত ও ভূমি অফিসের মুহাম্মদ মহসিন লিটন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও অযথা ঘুরাঘুরি করায় সংক্রমণ আইনে ২০১৮ এর ২৪ ধারায় ১৬ মামলায় ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে।
Lohagaranews24 Your Trusted News Partner