
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত যুবক মুহাইমিন ইসলাম (২৪) মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মুহাইমিন উপজেলা সদর ইউনিয়নের পূর্ব লোহাগাড়া তোরাব উদ্দিন সিকদার পাড়ার আবদুর রশিদের পুত্র। নিহতের বড় ভাই মো. হোসাইন প্রকাশ সাদ্দাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতী ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন মোটরসাইকেল আরোহী শাহাদত হোসেন (২৫) নামে এক যুবক নিহত হন। দূর্ঘটনার পর থেকে অপর আরোহী মুহাইমিন ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে দূর্ঘটনার ৮ দিন পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Lohagaranews24 Your Trusted News Partner