
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৮ মে বুধবার দুপুর ১ টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। সাথে ছিলেন স্যানেটরী ইন্সপেক্টর শের আলী।
জানা যায়, কাঁচাবাজারে খানে আলমের মালিকানাধীন মুদির দোকানে বিক্রয় নিষিদ্ধ এ্যামোনিয়া ক্যামিকেল রাখায় ১০ হাজার টাকা, নুরুল ইসলাম ফল বিতানে রং মিশ্রিত খাবার বিক্রয় করায় দেড় হাজার টাকা ও ইনসাফ রেস্তোরাঁয় ফ্রিজে বাঁশী খাবার এবং অপরিস্কার পরিবেশে খাবার তৈরী করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, ভোক্তা অধিকার আইনে এ জরিমানা আদায় করা হয়েছে। এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner