
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৮টি খাবার হোটেল ও কুলিং কর্ণারে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার বটতলী মোটর ষ্টেশন ও পদুয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
অভিযানে বটতলী মোটর ষ্টেশনে হোটেল ওআইসিকে ১০ হাজার টাকা, নিউ মক্কা ফুডসকে ১ হাজার টাকা, হোটেল সায়মাকে ৫ হাজার টাকা, নবাব ব্রাদার্স এন্ড কুলিং কর্ণারবে ৫ হাজার টাকা, রবদান এন্ড রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, পদুয়া বাজারে হোটেল খাওয়া-দাওয়াকে ২০ হাজার টাকা, চায়ের কাপে আড্ডা কুলিং কর্ণারকে ২ হাজার টাকা ও শাহ মজিদিয়া রশিদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লংঘনের অপরাধে এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner