
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ফের ৪ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মে) সকালে উপজেলার সদরের বটতলী মোটর ষ্টেশন ও পদুয়া তেওয়ারিহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে আল আমিন শপিং স্টোরের মালিক আবু তাহেরকে ২৫ হাজার টাকা, ফুটপাতের কাপড় ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ২০ হাজার টাকা, পদুয়া শপিং সেন্টারে বিগ ব্রান্ডের মালিক শাহ আলম বাদশাকে ২৫ হাজার টাকা ও সুপার শপের মালিক মো. মোরশেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ। তিনি জানান, স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় ৪ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান-মার্কেট খোলা রাখলে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাথে ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা কার্যালয়ের সিএ ইলিয়াস রুবেল। উল্লেখ্য, গত রোববার উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে অভিযান চালিয়ে ৯ দোকানিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।
Lohagaranews24 Your Trusted News Partner