
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরের দরবেশহাট এলাকার ফকির পাড়ায় পিতা কর্তৃক ১৩ বছরের এক কন্যা ধর্ষণের অভিযোগ ওঠেছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভিকটিম নিজেই স্থানীয় সাংবাদিকদের এ অভিযোগ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রচার করায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পিতা একজন মাদকসেবী ও পেশায় সিএনজি চালিত অটোরিক্সার লাইনম্যান বলে জানা গেছে। তবে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই জেসমিন সোলতানা জানিয়েছেন, তারাও বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।
ভিকটিম সাংবাদিকদের জানান, গত রমজানের ঈদের পর থেকে তার পিতা আবদুল মাবুদ ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে অনেকবার বার ধর্ষণ করেছেন। বিষয়টি তিনি তার পরিবারের লোকজনকে জানালে তারা এড়িয়ে গেছেন। তিনি আরো জানিয়েছে, ৩ বছর পূর্বে তার মায়ের সাথে পিতা মাবুদের তালাক হয়। এরপর তার পিতা দ্বিতীয় বিয়ে করেন। ২য় স্ত্রী বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকায় মাদকাসক্ত পিতা তাকে জোরপূর্বক ধর্ষণ করতো। তার পিতার অত্যচার থেকে বাঁচতে গত ৩ অক্টোর তিনি নানার বাড়ি চলে যায়। তিনি বর্তমানে নানাবাড়িতে অবস্থান করছে।

এ ব্যাপারে অভিযুক্ত আবদুল মাবুদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner