
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্যের ফুটের ঝিরি এলাকায় থেকে ২৬ সেপ্টেম্বর দুপুরে অজ্ঞাত এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। চুনতি ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় কাঠুরিয়া ঘটনাস্থলে এ যুবকের পঁচা লাশ দেখে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে প্রকাশ, উদ্ধারকৃত লাশটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৪৫ বছর। ধারণা করা হচ্ছে আনুমানিক ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরায় কোন আঘাতের চিহ্ন সনাক্ত করা যায়নি। ঘটনাস্থল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকার পশ্চিমে অন্তত ১০ কিলোমিটার দূরে লোহাগাড়া-বাঁশখালী সীমান্তবর্তী স্থানে অবস্থিত বলে জানা গেছে। লাশের পরনে একটি পুলপ্যান্ট ছিল। গায়ে অন্য কোন কাপড় ছিলনা।
এ ব্যাপারে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে বলে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই হেলাল উদ্দিন জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner