
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পাচারকালে লাখ টাকার অবৈধ বিভিন্ন প্রজাতির গোলকাঠ জব্দ করেছে বনবিভাগ। রোববার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে চরম্বা এলাকা থেকে জীপ গাড়ি ভর্তি এ কাঠ জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, বার আউলিয়া টংকাবতী সড়ক হয়ে অবৈধ কাঠ পাচারের সংবাদের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চরম্বা এলাকা থেকে জীপ গাড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। বনবিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত কাঠ ও জীপ গাড়ি বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner