
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি মো. আনোয়ার হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীর। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার মৃত আহমদ সওদাগরের ছেলে।
গত বুধবার রাত ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরদিন বৃহস্পতিবার তার ভাই মো. সেলিম লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তিনি জানান, ঘটনার দিন বিকেলে নিজ বাড়ি সংলগ্ন খামারে যান তার ভাই আনোয়ার। রাতে বটতলী মোটর ষ্টেশনে ভাড়া বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পর থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এছাড়া তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, নিখোঁজ আনোয়ার হোসেন ব্যবসার পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতির করতেন। নিজস্ব খামারে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Lohagaranews24 Your Trusted News Partner