
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জুরুল ইসলাম কক্সবাজারের রামু থানার মংলা পাড়া ২নং ওয়ার্ডের মৃত মো. ইসলাম মিয়ার পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner