
শীতাতপ নিয়ন্ত্রিত, মনোরম পরিবেশ ও রুচিসম্মত খাবারের বিশ্বস্ততা নিয়ে লোহাগাড়ায় উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট ‘হালাল ডাইন’।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা সদর বটতলী মোটর স্টেশনস্থ মোস্তফা সিটির গ্রান্ড ফ্লোরে আনুষ্ঠানিক ভাবে এ রেস্টুরেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

এ সময় তিনি বলেন, ‘হালাল ডাইন’ শুধুমাত্র ব্যবসায়ীক দিক বিবেচনা না করে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন করবে। ‘হালাল ডাইন’র পরিবেশ, খাবারের মান এবং ভিতর বাহিরের দৃশ্যগুলো দেখে প্রশংসা করেন তিনি।

ওই সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন ‘হালাল ডাইন’র ম্যানেজিং ডাইরেক্টর খোরশেদ আলম, হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম, আবু সিদ্দিক, মুহাম্মদ মামুন ও খালেক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘হালাল ডাইন’ নামকরণে প্রধান অতিথি ড. নদভী এমপির হাত থেকে আকর্ষণীয় পুরস্কার গ্রহণ করেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner