
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরীর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১১ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
পত্রে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতেন্ত্রর ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে খোকন চৌধুরীকে বহিস্কার করা হয়েছিল। মহাসচিব বরাবরে আবেদনের প্রেক্ষিতে নির্দেশক্রমে তাঁর (খোকন চৌধুরী) বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


উল্লেখ্য, গত ১৩ জুন ২০১৯ ইং বিএনপি থেকে বহিস্কার আদেশ প্রত্যাহারের জন্য মহাসচিব বরাবর লিখিত আবেদন করেছিলেন এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
Lohagaranews24 Your Trusted News Partner