
নিউজ ডেক্স : লোহাগাড়ার পুত্রবধু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার মাতা বেগম খালেদা হারুন (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে….রাজেউন)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় ও বাদ জুমা রাউজানের গহিরা গ্রামের বাড়িতে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা হারুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল হারুনের স্ত্রী
Lohagaranews24 Your Trusted News Partner