
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (২৯ মে) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জানে আলম জানু মেম্বার, সহ-সভাপতি মোশারফ হাসান, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন ও দপ্তর সম্পাদক মাহফুজ রায়হান শাহরুখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের দায়ে তাদেরকে চলমান দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত জানে আলম জানু মেম্বার জানান, উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় তাদেরকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আনীত দলীয় কোন অনুষ্ঠানে অংশগ্রহণ না করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, সংগঠনের কোন কর্মসূচিতে অংশগ্রহণ না করা ও সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে দায়ে তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner