ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে জরিমানা

লোহাগাড়ায় মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৩ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম।

তিনি জানান, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন লঙ্ঘন করায় ৩ দোকানিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!