
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আদালতে বিচারাধীন জায়গা জোরপূর্বক দখলের অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকালে উপজেলার দরবেশহাট এলাকার একটি প্রতিষ্ঠানের হল রুমে ভূক্তভোগীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের ছকুমতাজসহ তার পাঁচ মেয়ে উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন মুরশিদা আক্তার। তিনি বলেন, আমার মা ছকুমতাজ ও বড় মা সালেকা বেগমের নামে মোহাম্মদ জকরিয়ার পিতা আলি মিয়া হতে ২০ গন্ডা জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর আমরা জমিতে দীর্ঘদিন চাষাবাদ করে আসছি। উক্ত ক্রয়কৃত জমি হতে আমার বড় মায়ের অংশ ১০ গন্ডা বিক্রি করলেও আমার মায়ের অংশ বিক্রি করেননি। একই দলিল থেকে আমার বড় মায়ের ১০ গন্ডা ভোগ করতে পারলে আমার মায়ের ১০ গন্ডা কেন নয়!
তিনি আরো বলেন, আদালতের বিচারাধীন জায়গায় আইনকে তোয়াক্কা না করে জোর পূর্বক দখলের অপচেষ্টা করে যাচ্ছেন। গত ২১ এপ্রিল ধারালো অস্ত্রধারী বাহিনী নিয়ে জোরপূর্বক জায়গা দখল করতে আসলে আমরা উপজেলা প্রশাসন, থানা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে তাদের দখল করতে বারণ করেছেন।
এ সময় জমির মালিক বৃদ্ধা ছকুমতাজ কান্না জড়িত কন্ঠে বলেন, তারা আমার জমি দখল নিতে চাইলে আমি বাধা দিতে গেলে আমাকে আক্রমণের চেষ্টা করেন। আমি আইনের কাছে আবেদন করছি আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়ার।
Lohagaranews24 Your Trusted News Partner