
নিউজ ডেক্স : নগরের বায়েজিদ লিংক রোডে মাইক্রোবাসের ধাক্কায় আফছার আলী (৭০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুর এলাকার মৃত মো. শহীদ উদ্দীনের ছেলে।
আফছার আলীর ছেলে সাজেদুল ইসলাম জানান, বাড়ি থেকে সাইকেলে সিকিউরিটির চাকরিতে যাচ্ছিলেন বাবা। পথে বায়েজিদ লিংক রোডে ছিন্নমূলের মুখে সাইকেলকে মা্ইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ অবস্থায় হাসপাতালে আনা হয়। মাইক্রোবাসটি ঘটনাস্থলে রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মাইক্রোবাসের ধাক্কায় আহত এক সিকিউরিটি গার্ডকে হাসপাতালে আনা হয় সকাল সাড়ে ৯টার দিকে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner