ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ফাঁকা বসতঘরে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

লোহাগাড়ায় ফাঁকা বসতঘরে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ফাঁকা বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মল্লিক ছোবহান হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।

সোমবার (৯ মার্চ) দিনগত রাতে বসতঘরে এসে সবকিছু এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মো. গিয়াস উদ্দিন একই এলাকার জামাল উদ্দিনের পুত্র।

ক্ষতিগ্রস্তের ভাই আরিফ উদ্দিন জানান, তার ভাইয়ের পরিবার বসতঘর তালাবদ্ধ করে কয়েকদিন আগে চট্টগ্রাম নগরে গিয়েছিলেন। এই সুযোগে যেকোনো সময় চোরেরা বসতঘরের ছাদ দিয়ে ইটের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা বসতঘরের আলমিরায় রক্ষিত নগদ দেড় লাখ টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। চোরেরা তছনছ করে ফেলেছে বসতঘরের সব মালামাল।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!