
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
গত রোববার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের এসে অফিস কক্ষের তালা ভাঙ্গা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চোরেরা ল্যাপটপ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাসনা আইমন সোলতানা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তালাবদ্ধ করে সবাই চলে যান। গত রোববার সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষের দরজার তালা ভাঙ্গা, ৩টি স্টিলের আলমিরা খোলা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। চোরেরা আলমিরার ভেতর থাকা বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ১টি ল্যাপটপ, একটি মডেম ও নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে। বিদ্যালয় বন্ধকালীন চোরেরা এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, বিদ্যালয়ে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner