
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আধুনগরে টিনের চাল কেটে সালমা স্টোর নামে এক মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২০ অক্টোবর) সকালে দোকান খুলে মালামাল এলোমেলো ও ক্যাশবক্স ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চোরের দোকান থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক সেলিম উদ্দিন জানান, দীঘদিন যাবত আধুনগর খাঁন হাট বাজারের স্কুল রোডে মুদির দোকান পরিচালনা করে আসছেন। গত শনিবার রাতে দোকান বন্ধ করে সবাই চলে যান।
গভীর রাতে চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এই ঘটনায় কোথাও অভিযোগ করেননি বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানদার।
Lohagaranews24 Your Trusted News Partner