
নিউজ ডেক্স : নগরের কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকা থেকে ১৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ ইব্রাহিম খলিল (৩৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৮ ডিসেম্বর) ভোরে তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ইব্রাহিম খলিলকে আটক করা হয়।
ইব্রাহিম কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকার উত্তরা এলাকায় যাচ্ছিল বলে জানান মেজর রবিউল ইসলাম।
Lohagaranews24 Your Trusted News Partner