
নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেড বালুখালী ৮নং ক্যাম্পে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়।

পরে তার মাথায় ও পিঠে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
Lohagaranews24 Your Trusted News Partner