
নিউজ ডেক্স : রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়তে কোনো নির্দেশনা প্রদান করেনি ডিএমপি। আজ বৃহস্পতিবার ডিএমপি মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোন নির্দেশনা প্রদান করেনি।
প্রসঙ্গত, আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যসহ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়, রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের আজ সন্ধ্যার পরই বাসা ছাড়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।

Lohagaranews24 Your Trusted News Partner