
নিউজ ডেক্স : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বৃদ্ধ এক রোহিঙ্গার লুঙ্গির মধ্য থেকে ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে আটক করেছে বিজিবি।
উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ৪৭০ ভরি; যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা। সোমবার সকালে এ ঘটনা ঘটে। -যুগান্তর
বিজিবি ও স্থানীয়রা জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের উখিয়া-ঘুমধুম সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৩৩টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গার নাম জয়নুল আবেদিন (৬৫)। তিনি তুমব্রু সীমান্তের শূন্যরেখায় কোনাপাড়া আশ্রয় কেন্দ্রের রোহিঙ্গা। তিনি মৃত ফজর আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, পরনের লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা ৩৩টি স্বর্ণের বারসহ শূন্যরেখায় বসবাস করা এক রোহিঙ্গাকে আটকের পর স্বর্ণসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner