
বিনোদন ডেক্স : বিয়ে করলেন সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’-এর প্রথম আসরের শিল্পী মেহরাব। পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী রুশী চৌধুরী। গত ৮ জুলাই রাতে ধানমন্ডির একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে মেহরানের সঙ্গে রুশীর বিয়ে সম্পন্ন হয়।
শিল্পী মেহরাব জানান, রুশী চৌধুরী সম্পর্কে তার কাজিন। তিনি বলেন, দীর্ঘদিনের প্রেম, প্রেম থেকে বিয়ে। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়। সামনের দিনগুলোর জন্য সবার কাছে দোয়া চাই।

জানা যায়, মেহরাবের স্ত্রী রুশী চৌধুরী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্রাফট বিভাগের সাবেক শিক্ষার্থী।
২০০৬ সালে মেহরাবের প্রথম ডুয়েট অ্যালবাম ‘আড্ডা’। ২০০৮ সালে প্রিন্স মাহমুদের মিক্সড গান অ্যালবামেও কাজ করেন তিনি। ২০১০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশিত হয়েছিল মেহরাবের প্রথম একক গানের অ্যালবাম ‘সাইরেন’। ২০১৬ সালে ‘তোমাকে দিয়ে শুরু’ মিশ্র অ্যালবামে গান করেছেন তিন
এরমধ্যে ২০১৩ সালে তিশার ‘স্বপ্ন স্বপ্ন খেলা’ নামক একটি নাটকে অভিনয় করেন মেহরাব। দাউদ হোসাইন রনির লেখা ওই নাটক পরিচালনা করেছিলেন পার্থ সরকার। প্রচার হয়েছিল ওই বছর ঈদে।
গেল মার্চে মেহরাবের গাওয়া ‘আমি শুধু ভালোবাসতেই চাই’ এবং বৈশাখে ‘এল রে বৈশাখ’ নামে দুই গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। এই শিল্পী জানান, বর্তমানে চারটি নতুন গানের কাজ করছেন। সবগুলো গানের কমপোজিশন করছেন তিনি নিজেই।
Lohagaranews24 Your Trusted News Partner