
নিউজ ডেক্স : চট্টগ্রামের বোয়ালখালীতে অন্তু শীল (১৬) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার গোলাম মুন্সীর হাটে বিশ্বনাথের সেলুনে কাজ করতেন।
স্থানীয়রা জানান, অন্তু শীল বোয়ালখালীর চৌমুহনী শাকপুরার ৪ নম্বর ওয়ার্ডের ননী বিশ্বাস বাড়ির রণজিৎ শীলের ছেলে। শনিবার রাতে অন্তু বিষপানে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner