
নিউজ ডেক্স : ঘূর্ণিঝড় ফনির রেশ কাটতে না কাটতেই ভারত সীমান্তে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৪টা ৩৩ মিনিটে ভারতের নাগাল্যান্ডের মন থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে গতিপথ পরিবর্তন করে শনিবার সন্ধ্যার পর ভারতের আসামের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস শনিবার বিকাল ৩টার পর এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সন্ধ্যার পর ফনি বাংলাদেশের বাইরে ভারতের আসামের দিকে যাবে। তবে ফনির প্রভাবে দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে রোববারও সারা দেশে বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner