
লোহাগাড়া উপজেলা সদরের রশিদের পাড়ায় (আকবর আলী মুন্সী মহল্লা) প্রতিষ্ঠিত নূরীয়া হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসায় এবতেদায়ী সমাপনী (৫ম শ্রেণী) পরীক্ষার্থীদের জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাছুমুর রহমান ও সহ-প্রধান শিক্ষক মাওলানা হাফেজ হারুনর রশিদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুখছড়ি রহমানিয়া আদর্শ মাদ্রাসার শিক্ষক সাইয়েদ নূর, অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, কারী নূর হোসাইন, মাওলানা আলমগীর, রিদুওয়ানুল হক, সহকারী শিক্ষিকা ওম্মে আইমন তাজরিয়ান, শামীমা আকতার, সিনিয়র শিক্ষিকা কাউছার পারভীন, জান্নাতুল মাওয়াসহ মাদ্রাসার ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষকের মুনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত হয়। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner