
নিউজ ডেক্স : টেকনাফের নাফ নদীর তীরে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী নাফনদীর ধারে কেওড়া বাগানের মধ্য থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক হ্নীলা ইউনিয়নের জাদীমুড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (২৪)। -আজাদী

টেকনাফ মডেল থানার উপ-পরির্শক রাসেল আহমদ জানান, নাফ নদীর তীরে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত রোহিঙ্গা যুবকের পরিবার জানায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নাফ নদীতে মাছ ধরতে বের হওয়ার পর আর ফিরে আসেনি।
Lohagaranews24 Your Trusted News Partner