
নিউজ ডেক্স: চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা দিতে এসে মো. জয়নাল আবেদিন চৌধুরী, মো. জাবেদ ও রনি দাশ নামে তিনজন ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে।
বুধবার (৮ মে) নগরীর চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রতি সন্দেহ হলে, পরে জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে তারা। পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছিলেন তারা।
বাঁশখালী উপজেলার মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদিন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া গ্রামের মো. চাদেকুল ইসলামের ছেলে মো. জাবেদ ও লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের অমিয় দাশের ছেলে রনি দাশ।
Lohagaranews24 Your Trusted News Partner