
নিউজ ডেক্স : কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন সড়কেই সন্তান প্রসব করেছেন ‘মানসিক ভারসাম্যহীন’ এক তরুণী। সড়কের পশ্চিম পাশে প্রসব করা সন্তানটি ছেলে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সন্তান প্রসবের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-২৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাছিলেন। কিন্ত কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এক পর্যায়ে সন্তান প্রসব হলে আশেপাশের লোকজন থানায় খবর দেয়।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে সদর মডেল থানার পুলিশ। কিন্তু প্রসূতি ও বাচ্চাটি ধরতে কাউকে পাওয়া যাচ্ছিল না। পরে সদর থানার গাড়ি চালক কনস্টেবল চন্দন আর্চায্য সৈকত অন্যান্য সহকর্মীদের সাথে নিজ হাতে প্রসবকালীন সময়ে বাচ্চাটি হাতে তুলে প্রসূতি মায়ের সেবা দেন। পরে নবজাতকসহ মাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

সদর থানা পুলিশের ওসি খায়রুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। ততক্ষণাৎ সহযোগিতার জন্য কোনো নারীকে না পাওয়ায় পুলিশ সদস্যরা বিনা সংকোচে মা ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দেখে মনে হয়েছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। জাগো নিউজ
Lohagaranews24 Your Trusted News Partner