
নিউজ ডেক্স : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতির আদেশ দেন।
মামলায় বিবাদী পক্ষে ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহমেদ খান রনি।

আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী ফারুখ বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।
২০২১ সালের ২২ মে কালের কণ্ঠে ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলাটি করেছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner