
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর শ্বাশুড়ি হাবিবা খাতুন (৮৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…… রাজেউন)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচরহাট সংলগ্ন মৃত জাগির মিয়ার স্ত্রী। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ পুটিবিলা শাহ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুমা হাবিবা খাতুন LohagaraNews24.com সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের ফুফু, ব্যবসায়ী নূর হোছাইনের মাতা ও প্রবাসী আলহাজ্ব আলীমুজ্জামান রিপনের দাদী।
Lohagaranews24 Your Trusted News Partner