
করোনা ভাইরাসের প্রভাবে লোহাগাড়ায় কোন শারিরীক প্রতিবন্ধী যাতে না খেয়ে থাকতে হয় তার জন্য জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের শারিরীক প্রতিবন্ধীদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

আরমান বাবু রোমেল বলেন, করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নের শারিরীকি প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner