
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথায় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালকসহ ৪ যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী ট্রাকের সাথে বিপরীতমুখী ইউনিক পরিবহণের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner