
নিউজ ডেক্স : চন্দনাইশ উপজেলার বরকত সালামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নুর আলম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত নুর আলম একই এলাকার রফিক আহমদের ছেলে। শুক্রবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার সাংবাদিকদের জানান, মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন নুর আলম। এ সময় রাস্তায় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner