
এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম- ১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা সৃষ্টিকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের এক হাইওয়ে রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করায় বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও নারীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া অনেকের বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, শেফায়ত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, আবু সেলিম চৌধুরী, এটিএম জাহেদ চৌধুরী, বিএনপি নেতা দিদারুল হক চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ প্রমুখ।
Lohagaranews24 Your Trusted News Partner