
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহমেদ তৈাকির রাহি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অব্স্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির।
এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত রাহি ঢাকার আল মুসলিম গ্রুপের কর্মকর্তা। আহত মাহফুজ হায়দার চৌধুরী (২৬) চট্টগ্রামের বারাকা পাওয়ারের কর্মকর্তা। দুজনের বাড়ি সিলেটে।

Lohagaranews24 Your Trusted News Partner