
নিউজ ডেক্স : চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় মা ও তার ৯ বছর বয়সী শিশুকে গলাকেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।
পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে ২৪ আগস্ট আনুমানিক রাত ৮টার দিকে এমন ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের। নিহতরা হলেন, মা গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে’।

তিন বলেন, নিহতদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্রাইমসিনে আমরা এসেছি। কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Lohagaranews24 Your Trusted News Partner