
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে অস্ত্রসহ শাহাদাত হোসেন মুন্না (২৪) ও মো. ওসমান (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানার নতুন এক্সেস রোডের মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, তারা ছিনতাইকারী, দুজনের বিরুদ্ধে আগে থেকে ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা আছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গ্রেফতারদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ এবং একটি ছোরা পাওয়া গেছে। তাদের মধ্যে মুন্না ডিবি সেজে ছিনতাইয়ের সময় ২০১৫ সালে একবার গ্রেফতার হয়েছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner