
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আজ দুপুর ১২টায় চকরিয়াস্থ ছগিরশাহ্কাটা দরগাঁগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে নিহত ড্রাইভার সাতকানিয়ার মো: ফরমান (৩০)।
যাত্রীবাহী সৌদিয়া চেয়ারকোচের সঙ্গে আকিজ কোম্পানীর কাভার্ডভ্যানের (পিকআপ) এ সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আহতরা হলেন উত্তর হারবাংয়ের জসিম উদ্দিন (৪২), চকরিয়ার ফাসিঁয়াখালীর জিশাস (২৫), কক্সবাজারের আশেকুল ইসলাম (৩০), বান্দরবন জেলার আলীকদম উপজেলার বাসিন্দা আবুল কাসেম (৩৩), চট্টগ্রাম জেলার সাতকানিয়ার আবদুল খালেক (২৬) এবং চৌদ্দগ্রাম কুমিল্লা সৌদিয়ার চালক বেলালের বাড়ি (৫০)।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আলমগীর হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি সৌদিয়া চেয়ারকোচ মহাসড়েকর চকরিয়াস্থ ছগিরশাহ্কাটা দরগাঁগেইট এলাকায় পৌঁছুলে অপরদিক থেকে আসা আকিজ কোম্পানীর সিগারেটবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুইটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Lohagaranews24 Your Trusted News Partner