
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী এলাকার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রতিটি এলাকায় প্রার্থীদের সঙ্গে ভোটার এবং সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি ইউনিয়নের ২, ৩ ও ৫ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

আমিরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মালেক বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষসহ দল-মত-নির্বিশেষে ইউনিয়নের সকলে আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আশা করি আমি জয়ী হব। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner