
______ফরিদা ইয়াসমিন সুমি______
মনের ভেতরকার তোলপাড়ের নাম কবিতা
অন্যকিছু তো নয়,
কবিতা কেবল হৃদয়েরই কথা কয়!
প্রেমিক হৃদয় বদলে গেলেও কবিতার হৃদয় বদলায় না
প্রেমের বয়েস বাড়তে থাকলেও কবিতার বয়েস বাড়েনা
প্রেমের মৃত্যু ঘনিয়ে এলেও কবিতার তা হয়না!
একাকিত্বের বীণা বাজিয়ে চলে কবি দুঃখে কাতর হয়ে
তবু এ ঐশ্বর্য ছাড়তে নারাজ সে!
কবি জানে, কুয়াশা ঢেকে দিতে পারেনা সকল আকাশ
দু’একটা তারা তবু জেগে থাকে যা জ্যোতির্ময়!
কবি আরো জানে, পরিচিত ভালোবাসার চেয়ে
কল্পনার নায়ক অনেক বেশি নিরাপদ!
অন্য কিছু তো নয়
কবিতা কেবল হৃদয়েরই কথা কয়,
মনের ভেতরকার তোলপাড়ই তো কবিতা!

Lohagaranews24 Your Trusted News Partner