
নিউজ ডেক্স : কোভিড-১৯ পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা ২০২১-এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। ৩০ মে শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায়ের সুযোগ নেই। অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Lohagaranews24 Your Trusted News Partner